Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২!

April 17, 2026 09:38:00 PM   দেশেরপত্র ডেস্ক
বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২!

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন— ফুলদীঘি এলাকার নুর নবীর ছেলে সৌমিক রহমান তূর্য (২৭) এবং শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকার তুহিন (১৬)। এর মধ্যে তূর্যের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সিয়ামের ঘাড় ও পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে তূর্যকেও ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।