Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

May 17, 2026 06:40:44 PM   অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ চাষ নিয়ে একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের দরগা ঈদগাঁহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় হারভেস্টপ্লাস বাংলাদেশ ও ইএসডিও এই মাঠ দিবসের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাঁও ইউনিয়নের সদস্য রুনা লায়লা। তিনি তার বক্তব্যে হারভেস্টপ্লাস ও ইএসডিও-র সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জানান, মানুষের শরীরে জিংক পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি ভবিষ্যতে স্থানীয় জনগণের মাঝে প্রচারণা চালাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কদম রসুল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, স্থানীয় মসজিদের ইমাম, ধান ব্যবসায়ী রমজান আলী এবং স্থানীয় বাসিন্দা রেজাউল করিম।

মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের সামনে জিংক ধানের উপকারিতা এবং মানবদেহে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাহেরা নাজনিন ও ওয়াজ কুরনি জানান, জিংক সমৃদ্ধ চালের ভাত নিয়মিত খেলে শরীরে জিংকের ঘাটতি মেটানো সম্ভব। ইএসডিও-র প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম এবং পিও মোঃ আবু তালহা শিশির ব্রি ধান-১০২ এর বিভিন্ন বৈশিষ্ট্য ও চাষের ধরণ নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন। জিংক সমৃদ্ধ এই নতুন ধানের জাতটি কৃষকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।