Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে প্রেমের ফুলস্টপ টানতে গিয়ে ৬ তলা থেকে লাফ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে প্রেমের ফুলস্টপ টানতে গিয়ে ৬ তলা থেকে লাফ!

May 13, 2026 11:47:40 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে প্রেমের ফুলস্টপ টানতে গিয়ে ৬ তলা থেকে লাফ!

গাজীপুর সংবাদদাতা:
প্রেমের সম্পর্কে ভাঙনের জেরে গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় এক তরুণী ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়দের দাবি, প্রেমঘটিত মানসিক অস্থিরতা থেকেই ওই তরুণী এমন সিদ্ধান্ত নেন। তবে ভাগ্য যেন শেষ মুহূর্তে বলেছে, “এখনো গল্প শেষ হয়নি!” প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে হারাতে হয়েছে তার ডান পা।

ঘটনার পর থেকেই ফেসবুকে চলছে নানা আলোচনা, উপদেশ আর আবেগঘন স্ট্যাটাসের বন্যা। কেউ বলছেন, “প্রেমে ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়”, আবার কেউ মজার ছলে লিখছেন, “ব্রেকআপে ব্লক দিলেই হতো, বিল্ডিং থেকে ব্লক দেওয়া লাগত না!”

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে সচেতন মহলের মত, প্রেমে কষ্ট আসতেই পারে, কিন্তু জীবনের চেয়ে বড় কোনো সম্পর্ক নয়।