Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / আসন সমঝোতা বিষয়ে ১১ দল সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আসন সমঝোতা বিষয়ে ১১ দল সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে

January 14, 2026 11:39:49 AM   অনলাইন ডেস্ক
আসন সমঝোতা বিষয়ে ১১ দল সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে

আসন সমঝোতা নিয়ে ১১ দল আজ বুধবার সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

১১ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতা নিয়ে বুধবার (১৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে। বুধবার দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে জানিয়েছিলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে, ইনশাআল্লাহ।”

এছাড়া, গত মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিস বৈঠক করে জানিয়েছে, ১৪ জানুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে, এরপর জাতীয় নির্বাচন সম্পর্কিত দলীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে। একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদও বৈঠক করে, কিন্তু মধ্যরাত পর্যন্ত আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল ও এসএমএস করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দেননি। ১১ দলের একটি সূত্র জানিয়েছে, ইসলামি আন্দোলনের মিটিং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং স্বতন্ত্রভাবে বৈঠক করলেও বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।