Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৫৭ বছরের বৃদ্ধের হাতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৫৭ বছরের বৃদ্ধের হাতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ!

April 20, 2026 03:24:23 PM   অনলাইন ডেস্ক
৫৭ বছরের বৃদ্ধের হাতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ!

নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামের এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল কালাম আজাদ তাকে ফুসলে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে বাড়িতে গিয়ে শিশুটি মা-বাবাকে ঘটনা জানালে ক্ষুব্ধ হয়ে তার বাবা ও স্থানীয় লোকজন মিলে আবুল হোসেনকে আটক করেন। 

খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে সামান্য ভাঙচুর চালায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতাকে শান্ত করে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবার বর্তমানে থানায় আছে। তাঁরা মামলা করার জন্য থানায় এসেছেন। মামলা করার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।