Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো.... - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো....

January 15, 2026 06:18:34 PM   আন্তর্জাতিক ডেস্ক
৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো....

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে, যা মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। কম্পনটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে অনুভূত হয়।

ভূমিকম্পের পর লোহিত সাগর অঞ্চল এবং দক্ষিণ নেগেভ মরুভূমিতে হোম ফ্রন্ট কমান্ড সতর্কতা জারি করে। এসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (MDA) জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, EMSC