Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

May 08, 2026 09:59:07 PM   জেলা প্রতিনিধি
রংপুরে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে মিঠাপুকুর উপজেলা নারী বিভাগ।শুক্রবার (৮ মে) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট এলাকায় এ আলোচনা সভা করে সংগঠনের উপজেলা নারী বিভাগ।

জেলা ছাত্র ফোরামের নারী নেত্রী আমেনা আক্তারের সঞ্চালনায় সমাবেশে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের নারী সম্পাদক উম্মে হানি ইসলাম।

এসময় তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাঙ্গনে শালীনতার সাথে পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজ সমাজের সর্বস্তরে নারীরা অবহেলিত উপেক্ষিত অধিকারহারা। এর মূল কারণ হলো, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর দ্বারা ধর্মীয় অপ-ব্যাখ্যায় নারীদের মর্যাদা নিয়ে বাড়াবাড়ি। তাই সমাজ তথা রাষ্ট্রৈ শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালিত করতে হবে। তবেই শান্তি আর নিরাপত্তার পাশাপাশি মিলবে নারীদের মর্যাদা ও অধিকার। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। তাই হেযবুত তওহীদের এই মহতী উদ্যোগের সাথে নারীদের কেউ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় ১৪শ বছর আগে নারীদের গৌরবময় উজ্জল ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের আরেক আঞ্চলিক নারী নেত্রী বেবি আক্তার। এসময় নারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে হেযবুত তাওহীদের নারী বিভাগ। এ সময় তিনি কোন ফতোয়াবাজদের ষড়যন্ত্র নয় আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামে সবাইকে নিঃস্বার্থ ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর মহানগর নারী সম্পাদক আদুরি আক্তার, মিঠাপুকুর উপজেলা নারী সম্পাদক সাহার বানু সুমিসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।

আলোচনা সভার শেষে হেযবুত তওহীদের এই মহতি উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে ঐক্যমত পোষণ করেন উপস্থিত নারীরা।