Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ১ ঘণ্টার বৃষ্টিতেই ফেনীতে জলাবদ্ধতা: পৌর সেবার মান নিয়ে জনমনে ক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১ ঘণ্টার বৃষ্টিতেই ফেনীতে জলাবদ্ধতা: পৌর সেবার মান নিয়ে জনমনে ক্ষোভ

April 29, 2026 07:04:40 PM   অনলাইন ডেস্ক
১ ঘণ্টার বৃষ্টিতেই ফেনীতে জলাবদ্ধতা: পৌর সেবার মান নিয়ে জনমনে ক্ষোভ

ফেনী প্রতিনিধি:
মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। গত ২৮ এপ্রিল দুপুরের এই আকস্মিক বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত পানির নিচে চলে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

সামান্য সময়ের বৃষ্টিতে এমন জলাবদ্ধতা ফেনী পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় ধরণের প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির জন্য সরাসরি পৌরসভার উদাসীনতাকে দায়ী করছেন। তাদের অভিযোগ, পৌরসভা নিয়মিত ড্রেন পরিষ্কার করার দাবি করলেও বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরাট হয়ে থাকায় পানি নামতে পারছে না।

শহরের ব্যবসায়ীরা জানান, মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই যদি দোকানের ভেতর পানি ঢুকে পড়ে, তবে বর্ষাকালে পরিস্থিতি কী হবে তা ভেবে তারা আতঙ্কিত। তাদের মতে, ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি অথবা দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার করা হয়নি।

অনেকেই অভিযোগ করেছেন যে, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের নামে বড় অংকের টাকা খরচ দেখানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনিয়ম ও দুর্নীতির কারণে শহরের মৌলিক সেবাগুলো ভেঙে পড়ছে এবং সাধারণ মানুষকে এর মাসুল দিতে হচ্ছে।

ভুক্তভোগী শহরবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। তারা মনে করেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ড্রেনগুলো সংস্কার করা প্রয়োজন। একই সাথে পৌর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। যাতে সামান্য বৃষ্টিতেই জনজীবন এভাবে থমকে না যায়।