


শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব উপহার দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ , ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান , প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন , প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার , বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী , সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া সহ অন্যান্যরা।
ডিপি/ আবদুল্লাহ