Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ১২ বছরে প্রত্যাশার আলো: কাউনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১২ বছরে প্রত্যাশার আলো: কাউনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

May 04, 2026 07:33:09 PM   অনলাইন ডেস্ক
১২ বছরে প্রত্যাশার আলো: কাউনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া থেকে প্রকাশিত রঙিন সাপ্তাহিক পত্রিকা ‘প্রত্যাশার আলো’ ১২ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে সোমবার (৪ মে) দুপুরে কাউনিয়া সাব-রেজিস্ট্রি অফিস মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সমাজসেবক ইদ্রিস আলী বিডিআর, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, জসিম সরকার, আমজাদ হোসেন, আতিকুল ইসলাম, ইব্রাহীম আলী ও আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার আগের স্থানে এসে শেষ হয়। এতে সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।