Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সুবিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুবিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

May 13, 2025 09:28:00 PM   অনলাইন ডেস্ক
সুবিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৩ মে ২০২৫) দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (SBCC)' কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নলছিটি-এর সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম দোলন। এছাড়া বক্তা হিসেবে অংশ নেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আল-আমিন, পারুল বেগম, পরিবার কল্যাণ সহকারী নুসরাত জাহান এবং রুবিনা বেগম। তারা নারী ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সামাজিক আচরণ পরিবর্তনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা এসব বিষয়ে আগ্রহ সহকারে প্রশ্ন করেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতাও ভাগ করে নেন।

আয়োজকরা জানান, এই ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।