


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সমাবেশের আয়োজন করে হেযবুত তওহীদের সুনামগঞ্জ সদর উপজেলা শাখা।
সমাবেশে সদর উপজেলা শাখা সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্ত:ধর্মীয় সম্পাদক মো. আলী হোসেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা কার্যকরী করা ছাড়া মানবজাতি চলমান অশান্তি থেকে মুক্তি পাবে না। তিনি বলেন, সাধারণ মানুষকে ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞান না দিলে জাতি কখনো ঐক্যবদ্ধ হবে না। কিন্তু আমরা যেদিকেই যাই ধর্মব্যবসায়ী অপরাজনীতিকরা আমাদের পিছনে পিছনে যায়, তারা চায় না মানুষ সত্যকে আলিঙ্গন করে সুন্দর একটি সমাজ গড়ে তুলুক কারণ তাতে তাদের ধর্মবাণিজ্যে ব্যাঘাত ঘটবে। তিনি দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে হেযবুত তওহীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল শ্রেণি-পেশার মানুষ হেযবুত তওহীদের বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছে, তারা বুঝতে পারছে সামনের সংকট থেকে বাঁচার জন্য হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই তাদেরকে মুক্তি দিতে পারে।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি মো. ইসমাইল হোসেন, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা, সদর উপজেলা নারী নেত্রী সাহনিয়া বেগম, মো. আতাউর রহমান, মো. সারোয়ার আলম, মো. ফুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি মো. ফুল মিয়া।