Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে একুশে টিভির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে একুশে টিভির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

April 15, 2026 02:27:21 PM   জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে একুশে টিভির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি:
“পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ” এই শ্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুপুরে একুশে টিভির জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান এবং দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর। এছাড়া সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায় ও লিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি চ্যানেল হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে নতুন যুগের সূচনা করেছিল। গত ২৬ বছর ধরে নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রচার করে একুশে টিভি সব শ্রেণির মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বক্তারা চ্যানেলটির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সবশেষে আমন্ত্রিত অতিথিরা মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশে টিভির প্রতি স্থানীয় সংবাদকর্মী ও সুধী সমাজের ভালোবাসা ফুটে ওঠে।