Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি

March 03, 2026 10:49:36 AM   দেশেরপত্র ডেস্ক
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের অবশ্যই সৌদি আরব-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। যেকোনো ধরনের গুজব, অপপ্রচার বা অনির্ভরযোগ্য তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো যায়।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও সর্বশেষ অবস্থা নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্লাইট সূচিতে হঠাৎ পরিবর্তন আসতে পারে—এ বিষয়টি মাথায় রেখে প্রস্তুত থাকার কথাও উল্লেখ করা হয়।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক উইং (৮০০১০০০১২৪), শ্রম কল্যাণ উইং (৮০০১০০০১২৫) এবং পাসপোর্ট ও কনসুলার সেবা উইং (৮০০১০০০১২৬)—এই তিনটি নম্বরে ২৪ ঘণ্টা সহায়তা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দূতাবাস সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।