


বরিশালের মাদারীপুরেঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনায় একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ বাসে আগুন লাগলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় বাসটি পুরোপুরি থামার আগেই এক যাত্রী লাফ দিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
সাকুরা পরিবহনের বাসটি আগুনে আংশিকভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজট তৈরি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।