Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রায়পুরে প্রেমে ব্যর্থ হয়ে যুবতীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রায়পুরে প্রেমে ব্যর্থ হয়ে যুবতীর আত্মহত্যা

August 28, 2022 10:00:19 AM  
রায়পুরে প্রেমে ব্যর্থ হয়ে যুবতীর আত্মহত্যা

রায়পুর, (লক্ষ্মীপুর) সংবাদদাতা:
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বহুতল ভবন থেকে কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। তার নাম পান্না আক্তার মনি (২৫)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাড়ি থেকে রায়পুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছেন। নিহত পান্না আক্তার রায়পুরের চরপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজি হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।

নুরুল আমিন বলেন, সাড়ে নয়টার দিকে আমার পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেই। এটি আত্মহত্যা। মেয়েটি তার যশোর শহরের বাসিন্দা প্রেমিকের সাথে অভিমান করে। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া কোন সমস্যা ছিলনা। গলায় ফাঁস দেওয়ার আগে ভিডিও কলে প্রেমিককে দেখিয়ে ফ্যান এর সাথে ফাঁস দেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। নিহত কাজের মেয়ের ভাই রিপন হোসেন বাদি হয়ে সাধারন ডায়রি করেছেন।