


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শিক্ষার্থী-বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাদের নেতা নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ফরম বিতরণ শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।
নেতারা বলেন, “বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য দেশের ছাত্রসমাজকে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে আসতে হবে। রাষ্ট্রবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
এ সময় আরও বলা হয়, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন ও আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম সম্পাদক রেজোয়ান আহমেদ, কাজী সামচুল হুদা মুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হায়দার আলী, মাহফুজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম শোভন ও আশিকুর রহমান দীপ্ত।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান খান (কায়েস) ও যুগ্ম সম্পাদক এসএম রুবেল রানা।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয়তাবাদী আদর্শের নেতা নির্বাচনের জন্য ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন করা হবে, যা জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত করবে।