Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাজশাহীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজশাহীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

April 18, 2026 03:59:36 PM   জেলা প্রতিনিধি
রাজশাহীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার (১৭ এপ্রিল) এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আরিফুজ্জামান গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো. সাহারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং কর্মীদের আর্তমানবতার সেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা সভাপতি মো. রফিকুল ইসলাম, মতিহার থানা সভাপতি মো. মনিরুজ্জামান মিলন, চারঘাট থানা সভাপতি মো. নূর নবী হযরত এবং পুঠিয়া থানা সভাপতি মো. আইয়ুব আলী। এ ছাড়া রাজশাহী বিভাগীয় নারী নেত্রী মোসা. নাঈমা খাতুন ও জেলা নারী নেত্রী মোসা. রোজিনা খাতুনসহ আন্দোলনের অন্যান্য সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সদস্যদের বিনোদনের জন্য ছিল গান, গজল ও কৌতুক পরিবেশনা। ঈদ পরবর্তী এই মিলনমেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠান শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক দেশের পত্র পত্রিকা বিক্রয়ে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও হেযবুত তওহীদ আন্দোলনে সর্বোচ্চ ফান্ড প্রদানকারী, সফল থানা সভাপতি এবং সক্রিয় সদস্যদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।