Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে যুব প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠিত, সনদপত্র বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে যুব প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠিত, সনদপত্র বিতরণ

July 01, 2022 07:58:12 AM  
মানিকগঞ্জে যুব প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠিত, সনদপত্র বিতরণ

মানিকগঞ্জ সংবাদদাতা:
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৪টি বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩০ জুন ) ঘিওরের বড় জোকা এলাকায় অবস্থিত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

কম্পিউটার, পোশাক তৈরি, ফ্রিজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বিউটিফিকেশন ও রান্না বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (প্রশিক্ষণ) (যুগ্ম সচিব)যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা খোন্দকার মোঃ রুহুল আমিন, মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক,উপপরিচালক  (প্রশিক্ষণ) যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা শেখ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণার্থীরা তাদের কোর্স বিষয়ক ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন  র‌্যাম্প প্রদর্শন করেন। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।