Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মসজিদে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মসজিদে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

April 21, 2026 09:56:51 AM   অনলাইন ডেস্ক
মসজিদে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার
 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম কৌশলে শিশুটিকে মসজিদের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।