


নিজস্ব প্রতিবদেক:
‘মাহে রমজানের অঙ্গীকার ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা মির্জাপুর শাখা হেযবুত তওহীদ এর বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক সিদ্দিকের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তরফপুর ইউনিয়নের সভাপতি মো. করিম মাহমুদ, মির্জাপুর শাখা হেযবুত তওহীদের সভাপতি মো. হুমায়ুন কবির। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মো. মামুন পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, মির্জাপুর উপজেলার সভাপতি মো. ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল হোসেন (নাজম), কেন্দ্রীয় উপকমিটির উপদেষ্টা ম-লীর সদস্য মো. ওমর খান, সখিপুর উপজেলার সভাপতি মো. ইউনুস খান, দক্ষিণ নাজিরপাড়া ইউনিয়ন সভাপতি মো. রেজাউল করিম। কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করেন মো. হুমায়ুন কবির। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।