


পটুয়াখালী প্রতিনিধি:
১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দুমকি উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সহ সভাপতি মো. বাহাদুর হোসেন ও আমিনুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং অর্থ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। এ ছাড়া আরও বক্তব্য দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অহিদুজ্জামান গাজী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক একরামুল জামান মিশু, সদস্য রাহাত হাওলাদার এবং সাইফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। তারা মনে করেন, সরকার যদি এই সপ্তাহটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে, তবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।