Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মামার সঙ্গে পরকীয়া: স্বামীর বাসা থেকে স্ত্রী উধাও, থানায় অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মামার সঙ্গে পরকীয়া: স্বামীর বাসা থেকে স্ত্রী উধাও, থানায় অভিযোগ

June 26, 2025 03:29:10 PM   স্টাফ রিপোর্টার
মামার সঙ্গে পরকীয়া: স্বামীর বাসা থেকে স্ত্রী উধাও, থানায় অভিযোগ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্ত্রী সুমি আক্তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন স্বামী মো. রানা হাওলাদার। ভুক্তভোগী স্বামী রানা (২৩) এ ঘটনায় বুধবার (২৫ জুন ২০২৫) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রানা হাওলাদার বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে। তার স্ত্রী মোছা. সুমি আক্তারে উত্তর হেউলিবুনিয়া গ্রামের মো. সবুর হোসেনের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমি বাবার বাড়িতেই থাকতেন এবং মাঝে মাঝে স্বামীর কাছে আসতেন। গত ১৮ জুন তার স্ত্রী সুমি বাবার বাড়ি থেকে ঢাকার তেজগাঁও মধ্য কুনিপাড়ার বাসায় আসেন। এরপর রানা তার স্ত্রীকে বাসায় রেখে কাজের জন্য মানিকগঞ্জ চলে যান। গত ২৪ জুন সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে সুমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তখন থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

রানা জানায়, তার স্ত্রীর সাথে মো. হাশেম নামে এক ব্যক্তির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।  হাশেমের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে তাদের পরিবারে কলহ চলে আসছিল। তার ধারণা, হাশেমের সাথে সুমি পালিয়ে গেছে। সম্পর্কে ওই ব্যক্তি সুমির মামা হয়।

এ ব্যাপারে কথা বলতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।