Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ভারতের কয়লা খনি ধসে প্রাণহানি ১৮, আহত ৮ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতের কয়লা খনি ধসে প্রাণহানি ১৮, আহত ৮

February 06, 2026 03:03:37 PM   আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কয়লা খনি ধসে প্রাণহানি ১৮, আহত ৮

ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় একটি অবৈধ কয়লা খনি ধসে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় খনির ভেতরে আরও অনেকে আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি), যখন খনির ভেতরে কার্যক্রম চলছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দল ইতোমধ্যে ১৮টি মরদেহ উদ্ধার করেছে। তবে খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, এবং বাকি শ্রমিকরা সেখানে আটকা থাকতে পারে।


স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার জানিয়েছেন, সূর্যাস্তের পরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। রাতের অন্ধকার ও নিরাপত্তার কারণে উদ্ধারকর্মীরা তখন অভিযান বন্ধ করতে বাধ্য হন। শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হবে।


মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার জানিয়েছেন, খনিতে রাখা ডাইনামাইটের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, নিহত শ্রমিকরা হয়তো বিস্ফোরণে পুড়ে মারা গেছেন, নয়তো বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে প্রাণ হারিয়েছেন।


পুলিশ জানিয়েছে, এটি একটি অনুমোদনহীন রেট-হোল খনি, যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুড়ে নিচে যেতেন এবং বিপজ্জনক উপায়ে কয়লা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনতেন। এই ধরনের অবৈধ খনির ঝুঁকি এবং নিরাপত্তার অভাবই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
—সূত্র: আলজাজিরা