Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু তাহের মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু তাহের মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

November 14, 2025 06:51:23 PM   অনলাইন ডেস্ক
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু তাহের মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ইসলামী মূল্যবোধের প্রচারক মো. আবু তাহের মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর। তিনি ১৯৪৬ সালের ২০ ডিসেম্বর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে (মিয়াবাড়ি) জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুস সামাদ মিয়া এবং মাতা মরহুমা লুৎফুন নেছা।

শৈশবে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং আজীবন সমাজ, শিক্ষা ও ধর্মীয় সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ড আজও মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদান ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ প্রতিষ্ঠিত হয়। তিনি নারায়ণপুর আল-বারাকা মডেল স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে একজন ধর্মীয় উপদেষ্টা হিসেবেও তাঁর সুপরিচিতি ছিল। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণপুর শাখার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ‘আবু তাহের ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।