Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা পেলেন ড. ইউনূস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা পেলেন ড. ইউনূস

November 02, 2025 10:07:06 PM   দেশেরপত্র ডেস্ক
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা পেলেন ড. ইউনূস

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ সম্প্রতি প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের প্রতিবেদন, যেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকায় ড. ইউনূস স্থান পেয়েছেন ৫০তম অবস্থানে, এবং তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তার ঠিক পরেই আছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি, আর তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ দশে আরও রয়েছেন –
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি,
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন,
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব,
তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান,
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ,
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান,
এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ইসলাম বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্ম, যার অনুসারী সংখ্যা প্রায় ২০০ কোটি—বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। পৃথিবীর ৫৬টি মুসলিমপ্রধান দেশ এবং অসংখ্য মুসলিম সম্প্রদায় মিলেই গঠিত এই বৈশ্বিক উম্মাহ।

উল্লেখযোগ্য যে, ২০০৯ সাল থেকে প্রতি বছর ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।
এ বছর সেই মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ড. মুহাম্মদ ইউনূস—যা নিঃসন্দেহে দেশের জন্য এক গৌরবের বিষয়।