


সুনামগঞ্জ প্রতিনিধি:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার শক্তিয়ারখলা বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান বিশ্ব চরম অশান্তি ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ভয়াবহ বিশ্বসংকট মোকাবিলায় এবং মানবসমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সব ধরনের ভেদাভেদ ভুলে যেতে হবে। দল, মত, ধর্ম ও বর্ণ-নির্বিশেষে সবাইকে একমাত্র স্রষ্টার দেওয়া বিধানের ওপর ঐক্যবদ্ধ হতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠন করা সম্ভব।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. সাদেম আলী, মো. সারোয়ার আলম, তরিকুল ইসলাম, মো. নূর উদ্দিন, তাজুল ইসলাম এবং মোস্তফা মিয়াসহ হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার সার্বিক শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।