Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বিশ্বকাপে বেশি ভ্রমণে ইংল্যান্ডের জন্য ঝুঁকি: মঈন আলি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বকাপে বেশি ভ্রমণে ইংল্যান্ডের জন্য ঝুঁকি: মঈন আলি

January 11, 2026 02:23:56 PM   ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে বেশি ভ্রমণে ইংল্যান্ডের জন্য ঝুঁকি: মঈন আলি

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। তবে বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কায় হয়, তাহলে একই গ্রুপে থাকায় ইংল্যান্ডকেও সেখানে যেতে হবে। বিষয়টি সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি।

তিনি বলেন, বিষয়টি মূলত ভ্রমণ ও লজিস্টিকসের সঙ্গে জড়িত। তবে এই মুহূর্তে ইংল্যান্ড দলের শ্রীলঙ্কায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। মঈন বলেন, “হ্যাঁ, তখন তো ইংল্যান্ডকেও শ্রীলঙ্কায় যেতে হবে। তবে এখানে অনেক ভ্যারিয়েবল আছে, আর তখন বিষয়টা বড় সমস্যা হয়ে দাঁড়ায়—ভ্রমণ, যাতায়াত।”

বর্তমান সূচি অনুযায়ী, ইংল্যান্ডের দুটি ম্যাচ মুম্বাইতে এবং অন্য দুটি ম্যাচ কলকাতায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মুম্বাইতে ও ১৬ ফেব্রুয়ারি কলকাতায় খেলবে তারা। যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া হয়, তবে ভ্রমণ ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যাবে।

মঈন আলি আরও বলেন, “অবশ্যই কেউই বেশি ভ্রমণ করতে চায় না। যদিও ভারত বড় দেশ, এক শহর থেকে অন্য শহরে যেতেও সময় লাগে। বিশ্বকাপে যত কম ভ্রমণ করা যায়, ততই ভালো। কোনো দল যত কম ভ্রমণ করে, সেটাই সুবিধা দেয়। কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার, তাই হবে।”