


নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আরিফ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা অসুস্থ সাংবাদিক নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন, চিকিৎসার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তি কামনা করেন।
নেতৃবৃন্দের উপস্থিতি ও সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে নূর মোহাম্মদ আরিফ বলেন, ‘সহকর্মীদের এই ভালোবাসা ও সহযোগিতা আমাকে মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে।’
এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে তার পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।