Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ফাপোরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এমপি বাদশাকে গণসংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফাপোরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এমপি বাদশাকে গণসংবর্ধনা

May 04, 2026 08:02:52 PM   অনলাইন ডেস্ক
ফাপোরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এমপি বাদশাকে গণসংবর্ধনা

বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার ফাঁপোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বগুড়া সদর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে ফাঁপোর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ফাঁপোর ইউনিয়ন বিএনপি।

সোমবার সকালে ফাঁপোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

ভবন উদ্বোধন শেষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয় এবং একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাঁপোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি সরকার জনগণের সাথে দেওয়া কথা রাখে। এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে বর্তমান সংসদ নিরলসভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এছাড়া ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতীশ চন্দ্র পাল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা রানী পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।