Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ফকিরহাটে ইয়াবাসহ গোপালগঞ্জের এক ব্যক্তি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফকিরহাটে ইয়াবাসহ গোপালগঞ্জের এক ব্যক্তি গ্রেফতার

June 01, 2025 12:35:06 PM   অনলাইন ডেস্ক
ফকিরহাটে ইয়াবাসহ গোপালগঞ্জের এক ব্যক্তি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার মাদকবিরোধী অভিযানে মূলঘর চেয়ারম্যান মোড় এলাকা থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোপালগঞ্জ জেলার ওবায়দুল মোল্লা। তিনি ঠান্ডা মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূলঘর চেয়ারম্যান মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে, আসামির ফকিরহাট এলাকায় সক্রিয় সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, মাদকের বিস্তার রোধে মূল চক্রকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।