Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে মন্দিরের আদলে প্রস্তুত শুভেন্দুর শপথগ্রহণের মঞ্চ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পশ্চিমবঙ্গে মন্দিরের আদলে প্রস্তুত শুভেন্দুর শপথগ্রহণের মঞ্চ!

May 09, 2026 11:57:00 AM   আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে মন্দিরের আদলে প্রস্তুত শুভেন্দুর শপথগ্রহণের মঞ্চ!

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গোটা কলকাতা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ শনিবার (৯ মে) সকাল থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে এই বহুল আলোচিত আয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে বিশাল শপথমঞ্চ, যার নকশায় দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী  কালীঘাট  কালীটেমপ্লেট আদল ফুটিয়ে তোলা হয়েছে। মঞ্চজুড়ে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন দেখা গেছে। সেখানে মা কালী, মা দুর্গা ও গঙ্গাসাগরের সাধুদের ছবির পাশাপাশি বিশেষভাবে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি।

আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থলে রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে। ফলে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক আবহও তৈরি হয়েছে ব্রিগেড চত্বরে।

এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে দলীয় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পদ্মফুল ও দলীয় পতাকা হাতে দূর-দূরান্ত থেকে মানুষ ব্রিগেডমুখী হয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো অনুষ্ঠানস্থলকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি কলকাতার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।