Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী আটক, এলাকায় চাঞ্চল্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী আটক, এলাকায় চাঞ্চল্য

May 16, 2026 08:21:28 PM   অনলাইন ডেস্ক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী আটক, এলাকায় চাঞ্চল্য

মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরকর্মীকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকেই হেফাজতে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে চৌবাড়ীয়া এলাকার ইব্রাহিম সরদারের দীর্ঘদিনের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পরিবার আগেই জানলেও কোনো সমাধান হয়নি বলে দাবি স্বজনদের।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করে রানী খাতুনের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। এ সময় প্রবাসীর ভাই ও তার স্ত্রী বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন।

এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে বেঁধে রাখেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

প্রবাসীর পরিবারের সদস্য বিপ্লব হোসেন মোল্যা ও প্রবাসীর ভাবি দাবি করেন, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল। একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তারা ভিডিও কলে পুরো ঘটনা প্রবাসী শফিকুল ইসলামকে দেখান বলেও দাবি করেন।

তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত রানী খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কোনো পদে নেই, তবে সে একজন কর্মী। সংগঠনের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বলেও তিনি মন্তব্য করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুজনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।