Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রধান উপদেষ্টা ফোনে দুই সম্পাদককে সমবেদনা, পাশে থাকার আশ্বাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রধান উপদেষ্টা ফোনে দুই সম্পাদককে সমবেদনা, পাশে থাকার আশ্বাস

December 19, 2025 01:51:22 PM   দেশেরপত্র ডেস্ক
প্রধান উপদেষ্টা ফোনে দুই সম্পাদককে সমবেদনা, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের অপ্রতিরোধ্য রক্ষক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় উত্তেজিত জনতার হামলার পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা টেলিফোনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে কথা বলেন।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তিনি দু’জন সম্পাদককে গভীর সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আক্রমণের সঙ্গে সমতুল্য। এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে।

টেলিফোন আলাপের সময় তিনি সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জানান, খুব শিগগিরই তিনি নিজে এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।