


লোকমান হোসাইন, ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
পদ্মা সেতুর উপদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ঝিনাইগাতী উপজেলা পুলিশ। শনিবার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 'আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু' এ স্লোগানে ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে অংশ গ্রহন করেন ঝিনাইগাতী থানা পুলিশের অন্যান্য লোকজন এবং ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি সাংবাদিক ও জনসাধারন। পদ্মাসেতু নির্মাণ করায় এলাকাবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। র্যালি শেষে থানা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।