


জুবায়ের আহমেদ: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সংগঠনটির জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
পটুয়াখালী জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ দীন ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী ইব্রাহীম। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাকটর ও সিভিল বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ইয়ারুল হক, আইডিইবি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী নাজমুল আহসান মুন্না, এলজিইডির প্রকৌশলী মোঃ এনামুল হক সরদার, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জাহিদুল ইসলাম মুন্না, পাওয়ার গ্রিডের প্রকৌশলী আবদুল্লাহ্ আল নাঈম, প্রকৌশলী সাব্বির আহমেদ অভি এবং প্রকৌশলী সোয়েবুর রহমান।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হৈমন্তি, বেল্লাল, রায়হান, জাহিদুল, রিশাদ ও রানা।