Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

May 24, 2025 11:55:18 AM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলার কান্দা গ্রামের ধনারখাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক মহিউদ্দিন তালুকদার। বৃহস্পতিবার ওই ঘটনায় সাংবাদিক মহিউদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার ২৩ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. শামীম তালুকদার। সঞ্চালনায় ছিলেন বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক, প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ।

মানববন্ধনে অংশ নেওয়া প্রধান বক্তাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, গুরুতর আহত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার বর্তমানে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।