Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

May 26, 2025 06:48:32 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করা হয়।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ নামীয় ৬৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০-২০০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, গত ২৩ মে ছাত্রদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব বাদী হয়ে মামলা করেন। তিনি চানগাঁও ইউনিয়নের বাসিন্দা এবং আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল মদন শহরে বের হলে আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশে পুলিশের উপস্থিতিতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০-৬০ জন আহত হন। নবাব গুরুতর আহত হয়ে একটি চোখের দৃষ্টি হারান এবং অপর চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

ওসি আরও জানান, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।