Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ: হাসমত আলী স্পোর্টিং ক্লাবের বিশাল জয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ: হাসমত আলী স্পোর্টিং ক্লাবের বিশাল জয়

April 23, 2026 02:57:17 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ: হাসমত আলী স্পোর্টিং ক্লাবের বিশাল জয়

​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
​“সুস্থ দেহ, সুন্দর মন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার ঐতিহ্যবাহী মুক্তার পাড়া মাঠে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ এপ্রিল ২০২৬) বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে নেত্রকোণা হাসমত আলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ফুটবল ম্যাচটি আয়োজিত হয়।

​উক্ত ফুটবল প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল স্থানীয় হাসমত আলী স্পোর্টিং ক্লাব এবং ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব-এর মধ্যকার লড়াই। মাঠজুড়ে দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে হাসমত আলী স্পোর্টিং ক্লাব দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে। আক্রমণাত্মক ফুটবলের মুখে ময়মনসিংহ ইউনাইটেড কোনো প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে স্বাগতিক হাসমত আলী স্পোর্টিং ক্লাব।

​উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন আবদুল কাইয়ুম, সভাপতি, নেত্রকোণা জেলা হেযবুত তওহীদ, আব্দুল কাইয়ুম নয়ন সরকার, ক্রীড়া সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদ, ​মোশারফ হোসেন, সভাপতি, নেত্রকোণা সদর উপজেলা হেযবুত তওহীদ, সাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সম্পাদক, নেত্রকোণা, ​রবিউল আলম তারেক, সাংগঠনিক সম্পাদক এবং সাব্বির হাসান দর্পন, রাজনৈতিক সম্পাদক, নেত্রকোণা জেলা হেযবুত তওহীদ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে সরিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে নিয়মতান্ত্রিক জীবন গঠনে অনুপ্রাণিত করবে।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া কর্মকাণ্ড অব্যাহত থাকবে।