Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / তারেক রহমানকে নিয়ে ন্যান্সির নতুন গান নেতা আসছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির নতুন গান নেতা আসছে

December 24, 2025 07:48:39 PM   বিনোদন ডেস্ক
তারেক রহমানকে নিয়ে ন্যান্সির নতুন গান নেতা আসছে

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ, যা নতুনভাবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’-এর মাধ্যমে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং সালমান রাজ। গানটির কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—“নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে”—যার মাধ্যমে অনুভব করা যায় দেশের মানুষের কাছে নেতার প্রত্যাবর্তনের প্রতিশ্রুতির প্রভাব। গানের কথায় আরও ফুটে উঠেছে যেন বাংলাদেশ হাসছে, এবং তার সূর্যসন্তান ফিরে আসছে।

‘নেতা আসছে’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। এর সুর ও সংগীতায়োজন করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি সম্প্রতি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

রাজনৈতিক উত্তাপের পাশাপাশি সাংস্কৃতিক মাধ্যমে এই গান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রভাবকে আরও তীব্রভাবে ফুটিয়ে তুলেছে। এটি শুধু রাজনৈতিক এক সূচনা নয়, বরং সমর্থক ও দেশের মানুষের মধ্যে প্রত্যাশা ও উৎসাহও তৈরি করেছে।