Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

April 26, 2026 06:34:08 PM   দেশেরপত্র ডেস্ক
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (প্রধান তথ্য কর্মকর্তা) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। যোগদানের তারিখ থেকে তার মেয়াদ কার্যকর হবে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না।

নিয়োগের মেয়াদ হবে এক বছর, যা তার যোগদানের তারিখ থেকে গণনা করা হবে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত আলাদা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং তথ্য ব্যবস্থাপনা ও সরকারি তথ্য প্রচারে ভূমিকা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।