Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / ঢাকায় পুনরায় বাসে আগুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকায় পুনরায় বাসে আগুন

November 11, 2025 07:52:29 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকায় পুনরায় বাসে আগুন

ঢাকায় আবারও বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

এর আগে রাজধানীতে একাধিক বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ও ভোরের দিকে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় কেউ হতাহত হননি। একই দিনে সকালে দুটি এবং সন্ধ্যায় আরও একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং আগুনের সঠিক কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে বাসগুলোর ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।