Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

May 19, 2025 09:31:38 PM   উপজেলা প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।

সকালে হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস ডুবাঐ বাজার সংলগ্ন আকিজ কোম্পানির সামনে একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে পড়ে। এতে বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের সিলেটের এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাহুবল উপজেলার চলিতাতলা বাজার সংলগ্ন মুকান্দি এলাকায় কুমিল্লা থেকে সিলেটগামী একটি রয়েল কোচ এবং সিলেট থেকে ঢাকাগামী আল মুবারাকা বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এর কিছুক্ষণ পর, দুপুর ২টার দিকে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি কোচ এবং সিলেট থেকে কুমিল্লাগামী একটি রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে রয়েল কোচের ড্রাইভার এবং শামীম এন্টারপ্রাইজের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।