


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সংগঠন ‘ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সুমাইয়া আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসানকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিভাগের চেয়ারম্যান মো. তাহজিব-উল-ইসলাম এবং ক্লাবের মডারেটর ও প্রভাষক মো. শাকিল সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সিএসই বিভাগের প্রভাষক মো. শাকিল আহমেদ, মো. মোরশেদুর রহমান এবং মো. মারুফ আহমেদ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি সৌমিত্র রক্ষিত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাশরাফি মুবিন, কোষাধ্যক্ষ রায়হান আলম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিফাত আহমেদ ও রবিউল আউয়াল।
নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।