Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তা রাকিবের "তাকওয়া গ্রীন সাইলেজ" প্লান্টের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তা রাকিবের "তাকওয়া গ্রীন সাইলেজ" প্লান্টের উদ্বোধন

August 27, 2025 11:31:10 AM   অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তা রাকিবের "তাকওয়া গ্রীন সাইলেজ" প্লান্টের উদ্বোধন

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে তরুণ উদ্যোক্তা মোঃ রাকিব আল-হাসান এর সাইলেজ কারখানা "তাকওয়া গ্রীন সাইলেজ" এর শুভ উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)'র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাক্তার বাবুল চন্দ্র বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ভিসিএফ মোঃ হাসানুর রহমান, ভিসিএফ ডাক্তার মোঃ জাহিদ হাসান, ভিসিএফ পিটার কল্লোল বাগচী, ম্যানেজমেন্ট ট্রেনি এএমএস জামিল, এভিসিএফ মোঃ আবুল হাসেম এবং উদ্যোক্তা মোঃ রাকিব আল-হাসান। প্রায় ৫০ জন খামারি ও ভুট্টা চাষীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সাইলেজের বিভিন্ন গুণাগুণ নিয়ে আলোচনা করেন এবং রাকিবের এই উদ্যোগের প্রশংসা করেন। ভিসিএফ হাসানুর রহমান উৎপাদন ও বাজারজাতকরণে সকল ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দেন। উদ্যোক্তা রাকিব আরএমটিপি প্রকল্প ও ইএসডিও কর্তৃপক্ষকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথি ডাক্তার বাবুল চন্দ্র বর্মন তার বক্তব্যে ইএসডিও ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং রাকিবের এই ব্যবসায়িক সাহসিকতার প্রশংসা করে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন যে, রাকিবের এই উদ্যোগ ঠাকুরগাঁও সহ সারাদেশে নিরাপদ মাংস ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি ফিতা কেটে সাইলেজ প্লান্টটির শুভ উদ্বোধন করেন।