


হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মিশনের শুরুতেই টসে ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে দুপুর ১১টায়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক টম ল্যাথাম।
এই সিরিজে নিউজিল্যান্ড দল তাদের নিয়মিত স্কোয়াডের ৮ সদস্য ছাড়াই এসেছে। তারা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত। ফলে তরুণদের নিয়ে গড়া দলকে আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।
অন্যদিকে, প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও প্রথম ম্যাচে ভালো শুরু করাটাই তাদের প্রধান লক্ষ্য।