Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ট্রান্সফরমার চু'রি করতে গিয়ে মৃ'ত্যু চো'রের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রান্সফরমার চু'রি করতে গিয়ে মৃ'ত্যু চো'রের

January 02, 2026 04:36:00 PM   দেশেরপত্র ডেস্ক
ট্রান্সফরমার চু'রি করতে গিয়ে মৃ'ত্যু চো'রের

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে সিংগাইরের ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় চোর চক্রটি খানপাড়া এলাকায় ফাঁকা স্থানে অবস্থিত বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শিকল ও তালা কেটে নেওয়ার সময় এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রান্সফরমারটি পুরোপুরি খুলে নেওয়ার আগেই দুর্ঘটনা ঘটে। পরে রাতের শেষ ভাগে চোর চক্রের অন্যান্য সদস্য মরদেহটিকে কিছুটা দূরে রেখে পালিয়ে যায়।

পরের সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে বিষয়টি সম্প্রচারিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, এক সপ্তাহ আগে এলাকার পাশের একটি খুঁটি থেকেও একটি ট্রান্সফরমার চুরি হয়ে গিয়েছিল। শীতকালে এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায় বলে তারা অভিযোগ করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার বিষয়ে তদন্ত চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।