Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’ টিজার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’ টিজার

March 14, 2026 03:17:13 PM   বিনোদন ডেস্ক
ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’ টিজার

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে সেগুলোকে ছাড়িয়ে মুক্তির পরপরই দর্শকদের সাড়া পেয়ে ইউটিউবে মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে উঠে এসেছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার।

দু’দিন আগে প্রকাশিত টিজারটি পুরোপুরি শাকিব খানকেন্দ্রিক। টিজারজুড়ে দেখা যায় ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে বেশ আলোচনা তৈরি করেছে।

শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে টিজারটি শীর্ষ স্থানে উঠে আসে। সিনেমা সংশ্লিষ্টদের মতে, এটি প্রমাণ করে যে টিজারটি দর্শকদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।

এখন দর্শকরা টিজারের পরবর্তী কনটেন্ট দেখার জন্য অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিজারে থাকা সামান্য কিছু ভুলত্রুটি ভবিষ্যতে ঠিক করা হবে।

সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে। আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে ‘প্রিন্স’ মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিবেশনা-সংশ্লিষ্টরা।