Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

October 01, 2025 01:55:53 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়; বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

jhalokathi2
দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

সভায় ঝালকাঠি জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. সাফায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা হেযবুত তাওহীদের সভাপতি লোকমান হোসেন, পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি সুমন তালুকদার এবং বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস শিকদার, দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দুলাল সাহা, আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, আজমির হোসেন তালুকদারসহ ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।