Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা আবু তালেবের সঙ্গে ফেনী শাখার সৌজন্য সাক্ষাৎ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা আবু তালেবের সঙ্গে ফেনী শাখার সৌজন্য সাক্ষাৎ

October 22, 2025 11:07:33 PM   স্টাফ রিপোর্টার
জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা আবু তালেবের সঙ্গে ফেনী শাখার সৌজন্য সাক্ষাৎ

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আবু তালেব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১২টায় ফেনী শহরের তারানিবাস সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজের চেম্বারে সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ফেনী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী ফজলুল করিম, রফিক আলী, ইফতেখার হোসেন, সদস্য আবদুল হান্নান মিঠু, আইটিপি ইশা খাঁন মানিক, শাহাদাত হোসেন মিয়াজি রুবেল, মোঃ ইউসুফ জালু, আবদুল কাদের মজনু, আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, এবং পৌর নেতা ওমর শরীফ বাদশাহ, বেলাল হোসেন ও মোঃ সোহাগ প্রমুখ।

সাক্ষাৎকালে অ্যাডভোকেট আবু তালেব বলেন, “সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে ফেনী জেলার ৬টি উপজেলা এবং ৫টি পৌর শাখায় ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে কমিটি গঠন করতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও গঠন করতে হবে। কমিটি গঠনের সময় অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সমগ্র বাংলাদেশে জিয়া মঞ্চের কমিটি রয়েছে। সাংগঠনিক কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে সারাদেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পরেই জিয়া মঞ্চের অবস্থান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবগত আছেন।”

তিনি আগামী ২৫ অক্টোবর ঢাকার নয়াপল্টনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ফেনী জেলা থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

শেষে তিনি জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মত বিদায় নেন।